1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৪০ কোটি জনসংখ্যার চীনে লাখ লাখ বাড়ি খালি! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

১৪০ কোটি জনসংখ্যার চীনে লাখ লাখ বাড়ি খালি!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চীনের শানসি প্রদেশের টংচুয়ানে গাওটি ওয়েলনেস সিটি কমপ্লেক্সের অসমাপ্ত আবাসিক ভবন। ছবিটি ১২ সেপ্টেম্বর, ২০২৩ এ তোলা- রয়টার্স

চীনে বিপুল পরিমাণ জনসংখ্যা থাকার পরও খালি রয়েছে লাখ লাখ বাড়ি। এমনকি দেশটির ১৪০ কোটি জনসংখ্যার সবাই এসব আবাসনে থাকলেও অনেক ফ্লাট খালি থেকে যাবে। এসব ফ্ল্যাটের ক্রেতা মিলছে না।

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সংকটে থাকাস্ত রিয়েল এস্টেট খাত নিয়ে এমন মন্তব্য করেন সাবেক এক কর্মকর্তা। খবর রয়টার্সের

চীনা অর্থনীতির একসময়কার স্তম্ভ আবাসন খাত ২০২১ সালের পর থেকেই পড়তি অবস্থা দেখছে। রিয়েল এস্টেট জায়ান্ট চায়না এভারগ্র্যান্ড গ্রুপসহ অন্যান্য সংস্থার লাগাতার ঋণ পরিশোধের ব্যর্থতা সংকটের অন্যতম কারণ। সর্বশেষ কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের ধস এ খাতে বড় হতাশার সৃষ্টি করেছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য বলছে, সারা দেশে আবাসন খাতে প্রায় ৬৫ কোটি (৬৪ দশমিক ৮ কোটি) বর্গমিটার খালি ভবন পড়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, সব মিলিয়ে ৭২ লাখ খালি ভবন রয়েছে চীনজুড়ে। এসব ভবনের প্রতিটি বাড়ি বা অ্যাপার্টমেন্টের আয়তন গড়ে ৯৭০ বর্গফুট হিসেবে অনুমান করা হয়েছে।

এই হিসাবে সেসব আবাসিক ভবনকে ধরা হয়নি, যেগুলো এরই মধ্যে ক্রেতারা অগ্রিম টাকা দিয়ে কিনে নিয়েছেন, কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটের কারণে নির্মাণ করতে পারেনি। বিশেষজ্ঞরা অনুমান করছেন, ২০১৬ সালের শেষ দিক থেকে পরবর্তী কয়েক বছর মধ্যস্বত্বভোগী ফটকাবাজেরা বিপুল পরিমাণ বাড়ি কিনে নেওয়া এই আবাসন সংকট তৈরির অন্যতম কারণ।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সাবেক উপপ্রধান হে কেং (৮১) বলেছেন, ‘কী পরিমাণ খালি বাড়ি পড়ে রয়েছে, আপনি অনুমান করতে পারেন? প্রত্যেক বিশেষজ্ঞই আলাদা আলাদা সংখ্যা বলছেন। তবে অধিকাংশই বিশ্বাস করেন যে, দেশে বর্তমানে খালি বাড়ির যে সংখ্যা রয়েছে, তা পূরণ করতে অন্তত ৩০০ কোটি লোক প্রয়োজন।’

হে কেং আরও বলেন, ‘এই অনুমান হয়তো খানিকটা বেশি। তবে এটি নিশ্চিত যে, দেশের ১৪০ কোটির বেশি মানুষ এই খালি ভবনগুলো কোনোভাবেই পূরণ করতে পারবে না।’

সম্প্রতি সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, চীনের অর্থনীতি ধসে পড়ার ভবিষ্যদ্বাণী সম্বলিত মন্তব্য প্রতিনিয়ত সামনে আসছে। কিন্তু বাস্তবে এসব কথাই ধসে পড়ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন