1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিখোঁজের একদিন পর পানিতে ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

নিখোঁজের একদিন পর পানিতে ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ওই বিলেই ভেসে উঠেছে শিক্ষার্থী সৌহার্দ্য’র মরদেহ। নিখোঁজের পর দুই দফায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের যৌথ উদ্ধার কার্যক্রম চললেও তাঁর মরদেহের কোনো সন্ধান মেলেনি।

গত শনিবার (১৯ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকায় রৌমারী বিলের পানিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এর আগে গতকাল (১৮ আগস্ট) বিকেলে নিখোঁজের পর থেকে রাত পর্যন্ত এবং সকালে উদ্ধার কার্যক্রম চলাকালে তাঁর কোনো হদিস পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে অভিযান বন্ধ হলে নিখোঁজ হওয়ার স্থান হতে একটু দূরে ভেসে উঠে সৌহার্দ্যর মরদেহ।

নিহত সৌহার্দ্য (১৭) জামালপুর শহরের জিগাতলা এলাকার মো. শাহজান সিরাজের ছেলে। সে বেলটিয়া স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, কয়েকজন বন্ধু নিয়ে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রৌমারি বিলে ঘুরতে যান সৌহার্দ্য। ঘুরে ক্লান্ত হলে তিনি বন্ধুদের সাথে বিলের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।

তাঁর বন্ধুসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানার পুলিশ দুই দফায় উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযান বন্ধ হলে বিলের পানিতে ভেসে ওঠে সৌহার্দ্যর মরদেহ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, পানিতে ডুবে নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে দুই দফা অভিযান চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে শনিবার (১৯ আগস্ট) দুপুরে ওই বিলেই তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাঁর পরিবারের লোকজন এসেছেন। তাঁদের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন