1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ইউপি পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে ইউপি পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর জেলার মাদারীপুর সদর ও রাজৈর উপজেলাধীন ইউনিয়নসমূহের ওয়েবপোর্টাল হালনাগাদ,বাজেট ব্যবস্থপনা, ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে চেয়ারম্যান, ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মাদারীপুর সদর উপজেলা হল রুমে দিন ব্যাপী এ বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার উপ পরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, জনগনের সকল সুবিধা এক ক্লিকে পেতে পারে তার জন্য আমাদের ওয়েবপোর্টাল, ডিজিটাল বাংলাদেশে সকল সুবিধা জনগণ পাবে ইন্টারনেটের মাধ্যমে আর সেটা নিশ্চিত করতে এই বিশেষ প্রশিক্ষণ।
এসময় তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব সঠিক ভাবে পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর হতে পিছপা হবো না।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর (ভূমি) সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সদর, মো জাহিদুল ইসলাম মনির, মো আসাদুজ্জামান খানসহ রাজৈর ও মাদারীপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন