1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৯ মাসের শিশুসহ তিনজনকে কুপিয়ে জখমে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৯ মাসের শিশুসহ তিনজনকে কুপিয়ে জখমে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৯ মাসের শিশুসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৯ আগস্ট) এ ঘটনায় জহুরা বেগম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের মৃত মোতালেব হাওলাদারের দুই ছেলে সোনা মিয়া হাওলাদার এবং সিরাজুল হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে একটি ভবন নির্মাণ করা হয়।
এরই জেরে শুক্রবার দুপুরের পর সোনা মিয়া ও তার মা জহুরা বেগম সিরাজুলের ঘরে প্রবেশ করে। এ সময় সিরাজুলের স্ত্রী রিমনী বেগম (২৫), তার ৯ মাসের ছেলে সাজিদ ও ভগিনী ইতি মনিকে (১৪) কুপিয়ে জখম করে পালিয়ে যায় সোনা মিয়া ও তার মা। পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে সবাইকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশু সাজিদকে পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে। আর মা রিমনীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এই ঘটনায় শিশুটির মামা সজিব বেপারী বাদী হয়ে তিনজনের নামে মামলা করলে শুক্রবার রাতে অভিযুক্ত জহুরা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী সজিব বেপারী বলেন, যে জায়গা নিয়ে বিরোধ ছিল তা স্থানীয় শালিসিরা মিমাংসা করে দিয়েছেন। তারপরও সোনা মিয়া আমার বোনের পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আহত রিমা বেগমের বাবা আব্দুল কুদ্দুস বেপারী বলেন, সোনা মিয়া এতোটাই হিংস্র যে আমার নয় মাসের নাতনিকেও ছাড়ে নাই। আমার মেয়ে আর নাতিনের অবস্থা খুবই খারাপ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শিশু ও তার মাসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেপ্তার করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন