1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ দুইজন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মাদকসহ(ইয়াবা ট্যাবলেট) রাসেল আকন(৩০) ও রাকিব সরদার(২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর জেলার কালকিনি থানার এনায়েত নগর ইউনিয়নের কাঠাল তলা নামক স্থান থেকে তাদের আটক করে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের বাসার আকনের ছেলে রাসেল ও রাজ্জাক সরদারের ছেলে রাকিব।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই ফরহাদ রাহী মীরের নেতৃত্বে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে কালকিনি থানাধীন এনায়েত নগর ইউনিয়নের কাঠালতলা এলাকায় নাসির সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ২শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মাদারীপুর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এবং দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন