1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অতিরিক্ত দামে ডিম বিক্রির দায়ে ৫ দোকানে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

অতিরিক্ত দামে ডিম বিক্রির দায়ে ৫ দোকানে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে অতিরিক্ত দামে পণ্য(ডিম) বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৫টি দোকানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জাতীয় ভোক্তা অধিকারের অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের কুলপদ্দি চৌরাস্তা, পাকা মসজিদ, খোয়াজপুর, বিদ্যাবাগীশ বাজারের ৫ টি মুদি দোকানে অভিযান পরিচালানা করে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এসময় বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় মুস্তাকিন স্টোরের মালিক সোহেল হাসানকে ২হাজার টাকা, সলেমান স্টোরের মালিক নিলীমা বেগমকে ৫০০ টাকা, লিটন স্টোরের মালিক লিটন হোসেনকে ২হাজার টাকা, সততা স্টোরের মালিক আমিনুল ইসলামকে ২হাজারা টাকা, ও নূর আফ্রিদি স্টোরের মালিক নূর আফ্রিদিকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, বেশি দামে পণ্য (ডিম) বিক্রি করায় ৫টি দোকানের মালিককে ৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে আমাদের এ অভিযান সব সময় চলমান থাকবে।

ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন