1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও সুপ্রিম পার্টি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের যানবাহনে হামলার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি দেশজুড়ে হঠাৎ বোমা আতঙ্ক, নেপথ্যে কী? ফেসবুক যে কারণে ঢালাওভাবে সবাইকে ফ্রি ভেরিফায়েড ব্যাচ দিচ্ছে বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ওয়ানপ্লাস ৭০০০ এমএএইচ ব্যাটারির অ্যানড্রয়েড ১৬ চালিত ফোন আনল ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার করেন? চোখের সুরক্ষায় বদলান এই ৫ সেটিংস অর্থকষ্টে বিশ্বকাপ ট্রফি বিক্রি, বিতর্কের মুখে এই ফুটবলার সস্তা ও মুখরোচক স্ট্রিট ফুড নিয়ে বাড়ছে সচেতনতা নবীজির প্রথম সহচরী হজরত খাদিজা (রা.)-এর অনন্য জীবন

চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও সুপ্রিম পার্টি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বিএনএম ও বিএসপি নতুন দলকে চূড়ান্ত নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

ec

গত ১৬ জুলাই নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া ১২টি দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) এই দুটি দল ইসির পরবর্তী ধাপের বাছাইয়ের জন্য টিকে। আর প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া অন্য ১০টি দলই বাদ পড়েছে নিবন্ধন পাওয়ার দৌড়ে।

নিবন্ধন পাওয়ার দৌড়ে বাদ পড়া দলগুলো হলো— এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ-অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

২০০৮ সালে সেনাসমর্থিত শাসন আমলে শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে। বর্তমানে নতুন দুটি দলসহ দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৪।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন