1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অভিযোগ ছাড়া কারও ডিভাইস চেক করতে পারবে না পুলিশ: আইনমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

অভিযোগ ছাড়া কারও ডিভাইস চেক করতে পারবে না পুলিশ: আইনমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কারও ব্যক্তিগত ডিভাইস চেক করলে ভুক্তভোগী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নতুন আইনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি অভিযোগ ছাড়া কারও ডিভাইস চেক করার ক্ষমতা দেওয়া হয়নি। তবে পুলিশের কাছে নালিশ আশার পর তারা ব্যবস্থা নিতে পারবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন আইনে নাগরিকের ডিভাইস তল্লাশির ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি। তবে পুলিশের কাছে নালিশ আশার পর তারা ব্যবস্থা নিতে পারবে। গ্রেফতারি ও হয়রানি থেকে সাংবাদিকরা মুক্তি পেয়েছে। মানহানিকে সিভিল অফেন্স করা হয়েছে। নতুন আইনে কাভার করে না। আইন বহির্ভূতভাবে বাসে কোনো নাগরিকের ডিভাইস পুলিশ তল্লাশি করলে ভুক্তভোগী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আইনে পরিবর্তন আনা হয়েছে। বহু ধারায় সাজা কমানো হয়েছে।

সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আনিসুল হক বলেন, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে। ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অপপ্রয়োগ হয়েছে তা নতুন আইনে থাকবে না। ফলে সাইবার নিরাপত্তা আইনে সংবাদ মাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবেন না।

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু মানুষ ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনেকে নতুন বোতলে পুরানো মদ বলছে, এটা ঠিক নয়। যেমন ২৯ ধারা মানহানিতে জেল ছিল এটা এখন নেই, ২১ ধারায় জেল ছিল ১০ বছর এখন এটা কমে ৭ বছর হয়েছে, তাহলে এটা কি নতুন নয়?

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে এক পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। তার মানে এই নয় যে জরিমানা সব সময় ২৫ লাখ টাকা হবে। অপরাধের ধরনের ওপর ভিত্তি করে বিজ্ঞ আদালত জরিমানা করবেন, আইনে এটা বলা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টে সব ধারায় জামিনযোগ্য করেছি। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে অধিকাংশ ছিল জামিন অযোগ্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন