বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

শিবচরে ৭টি মোবাইল উদ্ধারসহ চক্রের সদস্য আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এক বীর  মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতার জানাজায়  মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের চোর চক্রের এক সদস্যকে  গ্রেপ্তারের পর পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য মতে চুরি হয়ে যাওয়া ৭ টি মোবাইল উদ্ধার করা হয়।
আটক সুমন মোল্লা(৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে। সে ঢাকার জুরাইনের হকারি করে।
চোর চক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মোঃ শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম(৪০), ঢাকার পল্লবীর আনিচ(৩৬)।
এই চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান,  মঙ্গলবার বাদ যোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা  সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।এসময় প্রচন্ড ভীড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল। এসময় সুমন মোল্লা নামে এক যুবক জানাযায় ইমামতি করা বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সুমন জানায় তারা ৪ জনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে।
ওসি আরো জানান, চোরের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ,বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিস্কার পাঞ্জাবি,পায়জামা পরে যাতে কেউ সন্দেহ না করে।  এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।
LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE