1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেন অদম্য মাদারীপুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেন অদম্য মাদারীপুর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

গাছের চেয়ে ভালো কোন বন্ধু নাই, এসো তাই চারিপাশে গাছ লাগাই”এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে অদম্য মাদারীপুর  স্বেচ্ছাসেবী সংগঠন । রবিবার (৬ আগস্ট) সকালে ১৩৮ নং উত্তর ঝিকরহাটি ও পশ্চিম ঘাটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয় এবং খুদে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু ও চিকনগুনিয়ায় আক্রান্ত হলে করণীয় বিষয়ক সচেতনতা মূলক নির্দেশনা ও লিফলেট বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের ২টি চারা, ১ টি ফলজ, ১ টি বনজ। মোট ২৫০ টি চারা বিতরণ করেছে অদম্য মাদারীপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া বিদ্যালয়ের প্রাঙ্গণে ২টি চারা গাছ রোপণ করা হয়।

প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন বলেন, জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম এবং বৃক্ষ ছাড়া মানুষ বা পাখি কেউই বাঁচতে পারে না। আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেন এই গাছ থেকেই আমরা পাই। একটি গাছ প্রকৃতির সাথে মানুষের সবচেয়ে নিবিড় সম্পর্ক। গাছ ও মানুষের মাঝে সম্পর্ক আরও সুন্দর করার লক্ষ্যে অদম্য মাদারীপুর কাজ করছে এটা আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেশ ও জনগণের কাছেও গুরুত্বপূর্ণ।

অদম্য মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হযরত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর আনসার ভিডিপি, সার্কেল অ্যাডজুট্যান্ট নিরব বিশ্বাস। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মারুফা, ডাক্তার কাকলি,আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের ডেন্টাল সার্জন, ডাক্তার মেহেদী হাসান সোহেল, ১৩৮ নং উত্তর ঝিকরহাটি ও পশ্চিম ঘাটমাঝি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শাফিয়া আক্তার, মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ এসিস্ট‍্যান্ট শাহাদুল ইসলাম (রিপন ),অদম্য মাদারীপুর এর উপদেষ্টা সদস্য তুষার মোল্লা এবং সাইদুর রহমান সাঈদ।
দাতা সদস্য মানিক মোল্লা, অদম্য মাদারীপুরের
সদস্য রাকিব বেপারী, আজগর, আবুতালিবসহ একাধিক স্বেচ্ছাসেবী সদস্য।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন