1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওসি হারুন জেগে উঠবে: মোশাররফ করিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ওসি হারুন জেগে উঠবে: মোশাররফ করিম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এতে তিনি উপস্থিত হয়েছিলেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় সিজনের জন্য।

কবে আসবে ‘মহানগর-৩’ বা অদৌ আসবে কি না- এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা নিজেও। ‘মহানগর’ সিরিজের তৃতীয় কিস্তিতে থাকছেন তো তিনি ?

সম্প্রতি এক সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে মোশাররফ করিমের ভাষ্য, ‘এটা আমি বলতে পারব না। নির্মাতা আশফাক নিপুণ যদি আমাকে ডাকে তাহলে ওসি হারুন জেগে উঠবে। আর না ডাকলে ওসি হারুন আর জীবিত হবে না।’

‘মহানগর ২’ তে ওসি হারুন মারা গেছেন। যার কারণেই দর্শকের মনে সৃষ্টি হয়েছে এই প্রশ্ন। কারণ প্রথম পর্ব যে জমিয়ে ক্ষীর করেছিলেন এই অভিনেতাই।

এদিকে ‘মহানগর-৩’ নিয়ে সিরিজটির নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, ‘মহানগর ৩’ বানাব কি বানাব না, সেটা নির্ভর করছে দর্শক চাহিদার ওপর। দর্শক যদি চান তাহলে বানাব।

‘তবে হ্যাঁ, দর্শকরা চাচ্ছেন। আমি চাই, দর্শক আরেকটু চাক। দর্শকদের ক্ষুধা আরেকটু বাড়ুক। যেদিন প্রত্যাশার পারদ একদম উপরে থাকবে, সেদিন কিছু একটা করতে পারব।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন