1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ভাইকে গলাকেটে হত্যার দায়ে আপন ভাইসহ আটক ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে ভাইকে গলাকেটে হত্যার দায়ে আপন ভাইসহ আটক ৪

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার(৬০) নামে এক কৃষককে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করায় ১ নারীসহ ৪জনকে আটক করেছে মাদারীপুর ও কালকিনি থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেজ ছেলে। গত শনিবার(২৯ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর কালকিনি পৌর এলাকার দক্ষিন জনারদন্ধি গ্রামে হত্যার ঘটনা ঘটে। আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে কালকিনি থানার হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। আজ সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায় উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে তার ছেলেদের সাথে নিয়ে কবির হাওলাদারকে চাক্কু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চিরুনি অভিযানের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর খুনের ঘটনার সাথে জড়িত থাকায় সবুর হাওলাদার, সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম এবং তার দুই ছেলে আসালিম ও আসলামকে আটক করেছে পুলিশ।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় একজন কোর্টের মোহরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই।

নিহতের ভাতিজা সাব্বির জানান, এই দুই ভাইয়ের মধ্যে প্রায় জমি নিয়ে ঝরগা হতো এবং প্রায় সবুর হাওলাদার ও তার ছেলেরা মেরে ফেলার হুমকি দেয়। আজ ধানের জমি দেখতে গেলে সেখানে কথা-কাটাকাটি হওয়ার এক পর্যায় কবির কাকাকে সবুর কাকা সহ তার দুই ছেলে ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। আমার হাসাপাতালে নিয়ে আসলে ডাক্তার কাকাকে মৃত্যু বলে জানান। আমরা এঘটনায় জড়িতদের ফাঁসি চাই।

মামলার বাদী ও মৃত্যু কবির হাওলাদারের ছেলে
ফরিদ হাওলাদার বলেন, আমি ৪জনকে আসামি করে মামলা করেছি, ৪জন আসামি গ্রেফতার হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। ওরা নরপশু, নরপশু না হলে, নিজের ভাই, নিজেদের চাচাকে কিভাবে গলা কেটে হত্যা করে।

কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার
সুস্মিতা রায় জানান, আমাদের এখানে যখন নিয়ে আসে তখন তার গলায় ছুরি আঘাত ছিল প্রাথমিকভাবে পরিক্ষা করে বুঝতে পারি ছুরি আঘাতে শ্বাসনালী কেটে গেছে এবং বুকের উপরে অনেক ছুরির আঘাত রয়েছে। ইসিজি করে বুঝতে পারি আঘাতপ্রাপ্ত ব্যাক্তি মারা গেছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলাউল হাসান সংবাদ সম্মেলন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা হত্যার ঘটনার অপরাধে ১ নারীসহ ৪জনকে আটক করেছি। আজ রবিবার মামলা রুজু হলেও আমরা গতকাল তাৎক্ষণিক অপরাধীদের আটকের জন্য অভিযান শুরু করি এবং মামলার চারজন আসামিকেই আমরা গ্রেফতার করতে পেরেছি। আমরা চারজনকে আদালতে পাঠাবো।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন