1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে মাথার উপর বাঁশ পরে ও কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ শাহাবুদ্দিন বেপারি (কুদ্দুস) (৭৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কুমারটেক এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন বেপারি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়াইললা গ্রামের আহমেদ বেপারীর ছেলে।

নিহতের ভাই মোঃ শাহাআলম বেপারী ও পুলিশ সুত্রে জানা যায় , আগামী আগস্ট মাস উপলক্ষে কয়েকজন শ্রমিক মিলে রাস্তায় এক নেতার তোরণ নির্মাণের কাজ করতেছিলাম। আমার ভাই শাহাবুদ্দিন বেপারি কুমারটেক ব্রীজের পাশে দাড়িয়ে ছিল হঠাৎ তোরণ নির্মাণের বাশঁ তার মাথায় পরে পাশে পড়ে যায়, এসময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি ঘটনা স্থলে মারা যান।

তার ভাই আরো বলেন, এ ঘটনা আমাদের কোন অভিযোগ নাই। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাস ও কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারের কারো অভিযোগ নেই।

LN24BD

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন