বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

‘অপু বিশ্বাস এখনও শাকিব খানের বৈধ বউ’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ঢালিউডের বাতাসে যখন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফের মিলে যাওয়ার গুঞ্জন, তখনই সেই গুঞ্জনে আরও ঘি ঢেলে দিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন। যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে এখনও ‘শাকিবের বৈধ বউ’ বলে মন্তব্য করেছেন মামুন। শুধু তাই নয়, শাকিব-অপুর এখনও ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি।

মামুন তার স্ট্যাটাস লিখেছেন, ‘বাংলাদেশে গত দুইদিন যাবত শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দুর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দুরে রাখবে সেটা কি হয়? অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে ৯ বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা-মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’

এরপর তিনি লিখেছেন, ‘এখন একজন মানুষ  লোক দেখানো মায়াকান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘন্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা-মায়ের সাথে সংসার করছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে? গোপনে ছবি তোলার জন্য দুইজন লোক নিয়ে গেছে। আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনও তার বৈধ স্ত্রী। এখনও সারাদেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। দশজন যেদিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে।’

মামুন লেখেন, ‘একজন বউ দাবি করে, তার কাবিননামা তো আজঅব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারলো না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনও শাকিব খান ভাইয়ের বৈধ বউ। ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুইজনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। মার্কিন মুলুকে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদেরকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE