1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে চাঞ্চল্যকর ছিরু হত্যার ‘মৃত্যুদন্ডপ্রাপ্ত’ আসামি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

কাশিয়ানীতে চাঞ্চল্যকর ছিরু হত্যার ‘মৃত্যুদন্ডপ্রাপ্ত’ আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি শাহাজাহান মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছেলে।

সে ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম।

তিনি জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রতার জের ধরে আসামীরা ছিরু মোল্যাকে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে কাশিয়ানী উপজেলার আড়–য়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এ মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১৭জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরবর্তীতে আসামীরা হাইকোর্টে আপীল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামীদের করা আপিল আবেদনের ওপর শুনানী শেষে গত ১১ জুন চারজনের ফাঁসি বহাল, একজনের আমৃত্যু ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকি ৯ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন