1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার নাদিম হত্যায় ৫ দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান বাবু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

এবার নাদিম হত্যায় ৫ দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান বাবু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতাঃ

বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাবু চেয়ারম্যানের সাথে আদালতে তোলা অন্য তিন আসামির মধ্যে দুই আসামিকে ৪ দিন ও এক আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ।

রবিবার (১৮ জুন) বিকেল সাড়ে তিনটায় জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

চারদিনের রিমান্ডে যারা- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম ও একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির। এছাড়া আসামি জাকিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা রবিবার দেড়টার দিকে আদালতে সোপর্দ করা বাবু চেয়ারম্যানসহ চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিভিন্ন মেয়াদে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ থেকেই এ রিমান্ড শুরু হবে বলেও জানান তিনি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রত্যেকেরই ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে সকালে একই আদালতে ৯ আসামির মধ্যে চারজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তারা হলেন- বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মো. আনার আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. মিলন (২৫), নামাপাড়া এলাকার মৃত জহিরুল হকের ছেলে মো. তোফাজ্জল (৪০) ও একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. আইনাল হক (৫৫)।

এছাড়া যে ৫ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন- বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আ. করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০)।

এদিকে গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার (১৭ জুন) বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন