1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একসঙ্গে টিভি পর্দায় আসছেন শাহরুখ-আরিয়ান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

একসঙ্গে টিভি পর্দায় আসছেন শাহরুখ-আরিয়ান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পরিচালক আরিয়ান খানের আত্মপ্রকাশ হতে চলেছে শিগগিরই। যদিও প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন শাহরুখপুত্র। তবে প্রচারসর্বস্ব গ্ল্যামার জগতে নিজের ঢাক নিজেকেই যে পেটাতে হয়, তা ভালো জানেন বাদশাহ।

এমনিতেই ছেলে আরিয়ান খানের নাম মাদক-কাণ্ডে জড়ানোর পর থেকে নিজে সাক্ষাৎকার দেওয়া বন্ধ করে দিয়েছেন। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ‘আস্কএসআরকে’ সেশনের মাধ্যমে। তবে ছেলের ক্যারিয়ারের গুরুত্ব বুঝেই কি পিতা-পুত্রকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়?

শিগগিরই শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। গত সিজনে দুই বান্ধবী ভাবনা পাণ্ডে ও মাহিপ কাপুরকে সঙ্গে নিয়ে করণের শোতে অতিথি হন গৌরী খান। যদিও আড়ালে ছিলেন শাহরুখ। তবে এবার একসঙ্গে কফি কাপে চুমুক দেবেন শাহরুখ-আরিয়ান। সেদিক থেকে দেখতে গেলে করণের শোতে অভিষেক ঘটছে শাহরুখপুত্রের।

সেপ্টেম্বর থেকেই ডিজনি-প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। স্বাভাবিকভাবেই দুজনের একসঙ্গে উপস্থিতি দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে এখানেই শেষ নয়। সব ঠিকঠাক থাকলে মা গৌরী খানকে দেখা যাবে তাদের সঙ্গ দিতে।

করণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক খান পরিবারের। গৌরী ও শাহরুখ দুজনেরই খুব কাছের এই পরিচালক। তাই বন্ধুর শো-তেই ছেলের টেলিভিশন অভিষেক করছেন শাহরুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন