1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাইবান্ধা সংবাদাতা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বদেশ বাংলা ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি একটি স্থানীয় সামাজিক সংগঠন ৷ উক্ত সংগঠনের নামে ফেইসবুক সহ্ন্ন মিডিয়ায় মিথ্যা খবর প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির সভাপতি মোঃ মুনসুর আলী ।

শুক্রবার ১৬ জুন বিকেল ৫টায় পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় নিজ অফিসে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অফিস বন্ধ করে লাপাত্তা শীর্ষক অভিযোগ তুলে খবর প্রকাশ করেছিল বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ।

সংবাদ সম্মেলনে মুনছুর আলী তার লিখিত বক্তব্যে বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে স্বদেশ বাংলা ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি একটি স্থানীয় সামাজিক সংগঠন ৷ আমি দীর্ঘ প্রায় ১০ বৎসর ধরে মর্যাদার সহিত এই সংগঠনের দায়িত্ব পালন করে আসছি ৷ উক্ত সংগঠনটি দীর্ঘদিন ধরে অত্র উপজেলায় সুনামের সহিত সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে Alkadri Kibriya Sobug নামে ফেইজবুক থেকে অপপ্রচার চালিয়ে আসছে। যাহা উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত বিষয় হচ্ছে সংগঠনটি’র সুনাম ক্ষুন্ন করার এটি একটি অপপ্রয়াস মাত্র।

তিনি আরও বলেন, এর পিছনে মূল কারণ পূর্ব শত্রুতা। আমাকে সামাজিকভাবে ছোট করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র । যিনি এগুলো নিয়ে লিখেছেন আপনারা তার বিষয়ে একটু খোঁজ-খবর নিলেই জানতে পারবেন।

পরিশেষে আমার প্রতিষ্ঠান স্বদেশ বাংলা ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির নামে এ ধরনের একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমি বিস্মিত এবং মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত দাবি করছি । সেইসাথে ন্যাক্কারজনক এমন কর্মের জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন