1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বাংলানিউ‌জ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতি‌নি‌ধি ইম‌তিয়াজ আহ‌মেদের সভাপ‌তি‌ত্বে ও এ‌টিএন নিউ‌জের প্রতি‌নি‌ধি জ‌হিরুল ইসলাম খা‌নের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন সিনিয়র সাংবাদিক, দৈ‌নিক যুগান্তর ও এ‌টিএন বাংলার সাংবা‌দিক গোলাম মাওলা আকন্দ, সাংবাদিক এসএম আরাফাত হাসান, ইন‌ডি‌পেন‌ডেন্ট টি‌ভির প্রতি‌নি‌ধি রিপনচন্দ্র ম‌ল্লিক ও ডি‌বি‌সি নিউ‌জের প্রতি‌নি‌ধি ম‌নির হো‌সেন বিলাস, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, যায়যায়দিনের প্রতিনিধি মঞ্জুর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, কালেরকণ্ঠের প্রতিনিধি বিধান মজুমদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। একজন সাংবাদিককে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যার মতো ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।’

এর আগে সকাল দশটার দিকে জেলার শিবচর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাংবাদিকেরা।

শুক্রবার সকালে শিবচর পৌর এলাকার চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা সংলগ্ন প্রেস ক্লাবের সামনে থেকে প্রেস ক্লাবের উদ্যোগে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ৭১ সড়ক হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে সাংবাদিক সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান সাংবাদিকেরা।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন