1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বর্তমান সিইসিকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।

শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহাম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুলাহ আল মাসউদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর হামলা করা হয়। বর্তমান সিইসি এর কোন ব্যবস্থা নেয়নি। অবিলম্বে সিইসিকে পদত্যাগ করতে হবে।

তারা আরও বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনে নামার হুশিয়ারি দেন নেতারা।

এসময় জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দয়াময়ী মোড় থেকে বের হয়ে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন