1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে কথিত স্বর্ণের মূর্তি সহ গ্রেফতার ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

কাশিয়ানীতে কথিত স্বর্ণের মূর্তি সহ গ্রেফতার ২

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৬২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রয় কালে প্রতারণা চক্রের ২ জনকে গ্রেফতার করেছেন কাশিয়ানী থানা পুলিশ।

১৫জুন বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টার সময় কাশিয়ানী উপজেলাধীন পারুলিয়া ইউনিয়নের ছোট-পারুলিয়া গ্রাম থেকে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কথিত সোনার মূর্তিটি উদ্ধার করে এবং ২ জনকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানাজায়, প্রতারক চক্রটি দির্ঘদিন ধরে বিভিন্ন ধাতব বস্তুর মূর্তি দেখিয়ে সাধারণ মানুষকে বহুপুরোনো স্বর্ণের মূর্তি বলে বিভিন্ন কৌশলে ঠকিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ১৫জুন বৃহস্পতিবার উপজেলাধীন ছোট-পারুলিয়া গ্রামে পিতলের একটি মূর্তি এনে স্বর্ণের মূর্তি বলে বিক্রয় প্রস্তুত কালে কাশিয়ানী থানা পুলিশ জানতে পেরে অভিজান পরিচালনা করে এবং ২ জন প্রতারণা চক্রের সদস্য সহ একটি কথিত স্বর্ণের মূর্তি জব্দ করে।

অভিজানে গ্রেফতারকৃতরা হলেন,পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের বাসিন্দা মৃত. মোঃ মনু শেখ ছেলে মনছুর শেখ(৪৫) এবং সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান শেখের ছেলে মোঃ তুষার শেখ(৪০)।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারণার শিকার এক ভুক্তভোগী জানান, কিছুদিন আগে গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা আমাকে একটি স্বর্ণের মূর্তির কথা বললে আমি আগ্রহ প্রকাশ করি। মূর্তিটি দেখতে চাইলে আমায় মুর্তিটি দেখাতে চেয়েছিলো। পরে এক ভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পারি চক্রটি প্রতারক। আর জানতে পারি যে, পিতলের মুর্তির বিশেষ অংশে স্বর্ণ থাকে বাকিটা পিতলের। বিক্রি করার পূর্বে প্রতারকরা স্বর্নের অংশ হতে কেটে দেখায় এবং সম্পুর্ন মুর্তিটি স্বর্নের দাবী করে। টাকা নেয়ার পরে মুর্তিটি ক্রেতাকে দেয়া হয় না।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন জানান, আমরা মূর্তিটি জব্দ করেছি এবং হাতেনাতে দু’জনকে আটক করে আইনি পক্রিয়ায় মামলা রুজূ করে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন