1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেই যুবলীগনেতার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

সেই যুবলীগনেতার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

বিয়ের দাবিতে অনশনের একদিনের পর ওই নারী যুবলীগনেতার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। মঙ্গলবার বিকেলে মেলান্দহ হাজরাবাড়ী পৌর যুবলীগের সহ-সভাপতি মুজিবুল হাসান শামীম হাজারীকে একমাত্র আসামী করে এই মামলা দায়ের করে ভুক্তভোগী ওই নারী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শামীম হাজারীর সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক হওয়ার পর গত এপ্রিল মাসে বিয়ের কথা বলে জামালপুর শহরের হাইস্কুল মোড় জিন্নাহর নামে লোকের চারতলা বাসার নিচতলায় ভাড়া বাসায় নিয়ে দেয় ওই নারীকে। সেখানেই ওই নারী বসবাস করতো। মাঝে মধ্যে ওই ভাড়াটিয়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম হাজারী তাকে জোরপূর্বক ধর্ষণ করতো। পরে বিয়ের জন্যে তাকে চাপ দেন ওই নারী। একপর্যায়ে ওই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন শামীম হাজারী। বাধ্য হয়ে ওই নারী গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ওই নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। দুপুর আড়াইটার দিকে ওই নেতার স্বজনরা ওই নারীকে তিনতলা থেকে টেনে হিঁচড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। মঙ্গলবার বিকালে ওই নারী জামালপুর সদর থানায় অভিযুক্ত মুজিবুল হাসানকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাওনেওয়াজ বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে মুজিবুল হাসান শামীম হাজারীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। ভিকটিমকে মেডিকেল করতে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত মুজিবুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিপ করেন নাই।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন