1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেসবুক লাইভে এসে বোনকে খুঁজছেন তাসনিয়া ফারিণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ফেসবুক লাইভে এসে বোনকে খুঁজছেন তাসনিয়া ফারিণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণের এক ফেসবুক লাইভে চমকে ওঠেন ভক্তরা। শুক্রবার সন্ধ্যা ৬টায় নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে এসে নিজের ছোট বোনের সন্ধান চান এই অভিনেত্রী।

এসময় তাকে খুব অস্থির দেখা যায়। কান্না জড়ানো কণ্ঠে ফেসবুক লাইভে ফারিণ বলেন, ‘আমি খুব বড় একটা বিপদে পড়ে গেছি। বুঝতেছি না কী করা উচিত। আমি অনেক খুঁজেছি, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আপনারা একটু সাহায্য করুন। অফিস থেকে বাসায় এসে দেখি আমার ছোট বোন স্কুল থেকে ফেরেনি।’

তাসনিয়া ফারিণের এ কথা শুরুতে সবাই সত্যি মনে করলেও পরে বুঝতে পারেন এটা আসলে তার কাজের প্রচারণার একটি কৌশল।

কারণ লাইভের শেষদিকেই এই অভিনেত্রী জানান, ‘বোনকে পেয়েছেন কি না সেটা জানতে চোখ রাখতে হবে আগামীকাল (শনিবার) পর্যন্ত।’

এরপর আজ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি খোলাসা করেছেন ফারিণ। পোস্টে বেশকিছু ছবি আপলোড করেন তিনি। ক্যাপশনে লেখেন, আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব? এই ঈদে আসছে ‘নিকষ’।

জানা যায়, ‘নিকষ’- এর নির্মাতা রুবেল হাসান। এটি একটি ওয়েব ফিল্ম। এতে দুই বোনের ব্যতিক্রম একটি গল্প উঠে আসবে। তবে কবে নাগাদ, কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা জানা যায়নি।

ফেসবুক লাইভে এসে কান্নার ছলে দর্শকদের বিভ্রান্ত করার বিষয়ে ফারিণ বলেন, ‘আসলে আমরা চাচ্ছিলাম ব্যতিক্রম কিছুর মাধ্যমে প্রচারণা শুরু করতে। যেটা দর্শকের মনে থাকবে। সেই ভাবনা থেকেই লাইভটি করা। আর আজ তো রহস্যটা পরিষ্কার করে দিলাম। তাই, দর্শকের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন