1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমডি এজেট সরকার, গাইবান্ধা।।

নজরুল উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।

শনিবার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, অপরাধ রোধকল্পে গৃহীত রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ২ জুন রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের
ছোট গয়েশপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

এসময় স্থানীয় জনৈক জিন্নাহ খাঁর আবাদী জমির উপর থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। সেসময় তার দেহ তল্লাশী করে লুঙ্গির ভাজে ডান কোমরে গোজা অবস্থায় একটি বিদেশী সচল ৭.৬৫ পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

তিনি আরো জানান, নজরুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। ঘটনার সাথে অন্য কেহ জড়িত আছে কিনা সেই ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ব্যপারে সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।

প্রেস বিফিংএ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল মামুন,
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা, উপপরিদর্শক মমিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন