1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরে জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুরে দিগপাইত ইউনিয়নের দিগপাইত পশ্চিম পাড়া গ্রামে বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (৩ জুন) দুপুরে দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে জমি পুনরুদ্ধারে তারা স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি ওই গ্রামের মৃত পাগু কাজমের ছেলে মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় দিগপাইত মৌজার ৩১৩, ২৭৭, ২৭৮ ও ২৭৯ নং দাগে আমাদের বাপ-দাদাদের ২ একর ১৪ শতাংশ জমি রয়েছে। এই জমি আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলেও এলাকার কুচক্রীমহলের সহযোগিতায় একই গ্রামের চইরেবাড়ির মৃত আইজল মন্ডলের ছেলে মো. হবিবর রহমান হবি ও শাফিকুর রহমান শাফি, মৃত অস্কর মন্ডলের ছেলে নূরল হক ও বাবলু গংরা বেদখলে নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ-বৈঠক হলেও তারা জমি ছেড়ে দেয়নি। উল্টো প্রতিনিয়ত আমাদের মৃত্যুর হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে তারা।

তিনি আরও বলেন, ওই জমির ওয়ারিশসূত্রে আমরা মালিক। ৮০ সনের বিআরএস রেকর্ডে কৌশলে তাদের নাম লিপিবদ্ধ করে ওই জমি জোরপূর্বক দখলে নেয়। এ নিয়ে আমরা একটি স্বত্ত্ব ঘোষণা, রেকর্ড কালেকশন ও বাটোয়ারা মামলা করেছি যেটি আদালতে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সিরাজ, শহিদ, রশিদসহ তাদের স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন