1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুহৃদদের স্মৃতি রোমন্থনে ফিরে এলেন অ্যাডভোকেট "চাঁদ" - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

সুহৃদদের স্মৃতি রোমন্থনে ফিরে এলেন অ্যাডভোকেট “চাঁদ”

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো.মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।

আইন‌ পেশায় সুবর্ণজয়ন্তী পার করা সদ্য প্রয়াত কু‌ড়িগ্রা‌মের বি‌শিষ্ট আইনজীবী এনামুল হক চৌধুরী চাদ (৭৫) যেন আবারও ফিরে এলেন সবার মাঝে। সুহৃদ আর সুধীদের কয়েক দশকের স্মৃতিতে থাকা নানা ঘটনার বর্ণনায় কুড়িগ্রাম শহরের শেখ রাসেল পৌর অডিটরিয়াম যেন তার গুণের জ্যোতি ছড়ালো। রবিবার (২৮ মে) বিকালে এই বিশিষ্ট আইনজীবী স্মরণে শোক সভার আয়োজন করে নাগরিক শোকসভা আয়োজক পরিষদ।

জেলার আরেক বিশিষ্ট ও প্রবীণ আইনজীবী কে এস আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রাম পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ‍ইসলাম,মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, অ্যাডভোকেট শামসুল হক সরকার, সাংস্কৃতিক সংগঠক সুব্রত ভট্টাচার্, প্রবীণ সংগঠক সামিউল হক নান্টু, শিক্ষাবিদ নন্দিতা চক্রবর্তী, প্রয়াত এনামুল হক চৌধুরী চাদের জ্যেষ্ঠ পুত্র এটিএম এরশাদুল হক শাহীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যোতি আহমেদ ও শ্যামল ভৌমিক।

 

শোকসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ও পাশ্ববর্তী জেলা থেকে আগত শিক্ষক, আইনজীবী, রাজনীতিক, সমাজকর্মী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীগণ। বক্তারা তাদের বক্তব্যে এনামুল হক চৌধুরী চাদের বর্ণাঢ্য জীবণের নানা কীর্তি তুলে ধরেন। জেলার তথা উত্তরাঞ্চলের অন্যতম ক্রিমিনাল প্রাকটিশনার এই আইনজীবীর সামাজিক ও রাজনৈতিক নানা অবদানের কথা উঠে আসে বক্তাদের স্মৃতিচারণে।

প্রসঙ্গত, গত ১ মে এনামুল হক চৌধুরী চাদ (৭৫) মৃত্যুবরণ করেন। বি‌শিষ্ট ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনজীবী টিআইবি, কুড়িগ্রামের সভাপতি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন। এনামুল হক চৌধুরী চাঁদ ১৯৪৮ সা‌লে কু‌ড়িগ্রাম সদ‌রের হ‌লোখানা ইউ‌নিয়‌নের ভ‌্যার‌ভে‌রি মৌজায় জন্মগ্রহণ ক‌রেন। তি‌নি কু‌ড়িগ্রাম শহ‌রের খ‌লিলগঞ্জ এলাকায় বসবাস করতেন। দীর্ঘ ৫০ বছ‌রেরও বে‌শি সময় ধ‌রে আইন পেশায় নি‌য়ো‌জিত এই আইনজীবী মৃত‌্যুকা‌লে তিন ছে‌লে রে‌খে গে‌ছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন