1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে প্রেমিকের বাড়ীর সামনে প্রেমিকার রহস্যজনক মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জামালপুরে প্রেমিকের বাড়ীর সামনে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ীর সামনে প্রেমিকার গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিন (২৮) এর সাথে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আলামিন (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়ীতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। পরদিন রবিবার সকালে আলামিনের বাড়ীর সামনে জামগাছের সাথে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরন করে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন