1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সীমান্তে জানমাল রক্ষার্থে বিজিবির জনসচেতনতামূলক সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

সীমান্তে জানমাল রক্ষার্থে বিজিবির জনসচেতনতামূলক সভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্যহাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহ কর্তৃক শুক্রবার সীমান্ত এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩৭টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের উপস্থিতিতে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

জনসচেতনতামূলক সভায় বন্য হাতির আক্রমণ থেকে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

উল্লেখ্য, এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি’র উল্লেখিত জেলা সমুহের ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন