1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে গোয়াল ঘরে আগ্নিকান্ড,৫টি গরু পুড়ে ছাঁই..! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পলাশবাড়ীতে গোয়াল ঘরে আগ্নিকান্ড,৫টি গরু পুড়ে ছাঁই..!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।

গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি গরু ও গোয়ালঘড় পুরে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে ১৫মে সোমবার রাত ২ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালুগাড়ী গ্রামে।

বাড়ীর মালিক শাহানুর জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে মশার কয়েল লাগিয়ে তারা ঘুমিয়ে পরেন। হঠাৎ রাত ২টার দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন,এসময় গোয়াল ঘড়ে থাকা ৫টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

পলাশবাড়ী পৌর সভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর বেগম বলেন,মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে পুড়ে ৫টি গরুসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মশিউর রহমান জানান,খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা প্রদানের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।

 

এএসকে/ LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন