1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুকুরে মাছ ধরার প্রতিবাদ করায় মারধর, আহত-৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

পুকুরে মাছ ধরার প্রতিবাদ করায় মারধর, আহত-৪

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

জামালপুর সদর উপজেলার কুটামনি এলাকায় পুকুরের মাছ ধরার প্রতিবাদ করায় প্রতিবেশীদের মারধরে নারী-পুরুষসহ চার ব্যক্তি আহত হয়েছেন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি হয়েছে।

আহতরা হলেন ওই এলাকার বাকী বিল্লাহর স্ত্রী মোছা. হাছনা হেনা (৪৫), মৃত রহমত আলীর ছেলে উজ্জ্বল মিয়া (৩৩), বাকী বিল্লাহ (৫০) ও মো. সামু মিয়ার স্ত্রী পারুল বেগম (৩৮)।

মারধরের ঘটনায় রবিবার (১৪ মে) দুপুরে ছয়জন নামীয় ও ৫/৬ জন অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী মৃত রহমত আলীর ছেলে মো. মুকুল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন।

আসামিরা হলেন ওই এলাকার জয়নাল উদ্দিনের ছেলে মো. শামীম (৩৫) ও মো. সাজিন (২০), মৃত নীল মামুদের ছেলে জয়নাল উদ্দিন (৬২) ও মো. আজগর আলী (৫০), মো. হজ’র ছেলে মো. সোহাগ (২৮), মো. জয়নালের স্ত্রী মোছা. শান্তি বেগম (৫০)।

মামলার বাদী জানান, প্রতিপক্ষ আসামিরা আমাদের প্রতিবেশী। তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাতায়াত করতে হয়। তাদের বসতবাড়ি সংলগ্ন আমাদের একটি পুকুর আছে। আসামীরা অন্যায়ভাবে আমাদের পুকুর হতে মাছ ধরে। এতে প্রতিবাদ করায় আসামিরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। আমার পিতার মৃত্যুবার্ষিকী থাকায় ঘটনার দিন আমিসহ আমার দুই ভাই স্থানীয় বাজার হতে বাজার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ঘটনার দিন ১৩ মে রাত ১টার দিকে আসামিদের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছা মাত্রই সেখানে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকা লোকজন আমাদের ওপর হামলা চালায়। তাদের এলোপাথারি মারপিটে আমাদের চারজন গুরুতর আহত হয়। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুবিচারের দাবি জানান।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ব্যাপারে মুকুল মিয়া নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন