1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ধান কাটাকে কেন্দ্র করে ছাত্রলীগনেতাসহ আহত ১০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ধান কাটাকে কেন্দ্র করে ছাত্রলীগনেতাসহ আহত ১০

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুর শহরের পলাশগড় গ্রামে বিরোধপূর্ণ জমিতে নিজেদের ধানা কাটার সময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মিশাল ও তার বাবা-মাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পলাশগড় গ্রামে জেলা ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান মিশালের মায়ের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে ফসল আবাদ ও মাছ চাষ করে আসছিলেন তারা। সেই জমি জোরপূর্বক বেদখলের চেষ্টার ঘটনায় জামালপুর জেলা জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান মাহবুবুর রহমান মিশাল, তার বাবা মোজাম্মেল হক (৫০) ও তার মা মনোয়ারা হকসহ (৪৫) পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় প্রতিপক্ষ ফজলুল হক ও তার ছেলে নূর নবীসহ অন্ততপক্ষে ১৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে জেলা ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান মিশাল, তার বাবা মোজাম্মেল হক, মা মনোয়ারা হকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে মোজাম্মেল হক ও মনোয়ারা হকসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান মিশালের মা মনোয়ারা হক বাদী হয়ে প্রতিপক্ষ মো. ফজলুল হক, তার ছেলে নূর নবীসহ ১২ জনের নামসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, জামালপুর শহরের পলাশগড় এলাকায় জমির বিরোধ নিয়ে হামলার ঘটনায় গুরুতর আহত মনোয়ারা হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এমএইচএম/ LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন