1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মসজিদে নববির সাবেক ইমাম কারি মুহাম্মদ আর নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

মসজিদে নববির সাবেক ইমাম কারি মুহাম্মদ আর নেই

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মসজিদে নববির সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ বিন খলিল আর নেই। স্থানীয় সময় সোমবার সকালে পবিত্র শহর মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মসজিদে নববিতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করছিলেন শায়েখ কারি মুহাম্মদ বিন খলিল। গত জানুয়ারি থেকেই অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ বিন খলিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় তাকে।

মসজিদে নববিতে তার জানাজা নামাজ পড়া হয়। তাকে মদিনায় দাফন করা হবে। কারি মুহাম্মদ বিন খলিল মসজিদে কুবার ইমামের দায়িত্বও পালন করেছেন। তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের সাবেক বাসিন্দা ছিলেন।

সৌদি কর্তৃপক্ষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেখ মুহাম্মাদ বিন খলিল আল-কারির পিতা শেখ খলিল আল-কারিও সৌদি আরবের একজন বিখ্যাত কারি ছিলেন। তার বেশ কয়েকজন শিষ্য বর্তমানে সৌদির পবিত্র মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৪০ সালে জন্মগ্রহণ করেন শায়েখ কারি মুহাম্মদ খলিল। তিনি এবং তার ভাই মাহমুদ মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শায়েখ কারি মুহাম্মদ বিন খলিল সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ গত রমজানে মসজিদে নববিতে তারাবি নামাজের ইমাম হিসাবে তাকে নিয়োগের অনুমোদন দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন