1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ইতালি প্রবাসীর তিন শতাধিক পরিবারকে শাড়ীকাপড় ও লুঙ্গি বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী

মাদারীপুরে ইতালি প্রবাসীর তিন শতাধিক পরিবারকে শাড়ীকাপড় ও লুঙ্গি বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৪৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

ইতালি প্রবাসী আব্দুর রাজ্জাক এর অর্থয়ানে আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশন এর মাধ্যমে তিন শতাধিক দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শাড়ীকাপড় ও লুঙ্গি বিতরণ করেন ইতালী প্রবাসী আব্দুর রাজ্জাক এর পিতা হান্নান মোল্লা, পরিবারের সদস্য ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান। গতকাল বিকেলে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর নিজ বাড়ীতে এই শাড়ীকাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।

এছাড়াও এই রমজান মাসে একাধিকবার রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন ইতালি প্রবাসী আব্দুর রাজ্জাক এর অর্থায়নে তার পরিবারের সদস্যরা ও আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করে আসছে।

ইতালি প্রবাসীর আব্দুর রাজ্জাকের বাবা হান্নান মোল্লা বলেন, আমার ছেলে দীর্ঘদিন প্রবাসে বসবাস করছে, সে মানুষের কষ্ট লাগবে নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে নিজ এলাকার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন খাদ্যসামগ্রী শাড়ীকাপড় বিতরণ করে থাকে, আমরা নিজ হাতে সেগুলো বিতরণ করে থাকি। এমনকি আমার নামে আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশন নামে একটি সংগঠন রাখা হয়েছে এর মাধ্যমে নিরক্ষর মহিলা ও পুরুষদের আরবি শিক্ষা দেয়া হচ্ছে।

 

MHS/ LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন