বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরে ছাত্রলীগের কমিটিতে শিবির ও ছাত্রদল কর্মী হওয়ার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে জামায়াত-শিবির, ছাত্রদল কর্মী ও অছাত্ররা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা। সোমবার বিকেলে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলন সূত্র জানায়, গত ১৪ মার্চ মস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মনজুর হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন হাওলাদার। যা ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করা হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে আবদুল্লাহ আল-মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী মিসবাউলকে মনোনীত করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে সভাপতি পদে স্থান পাওয়া আবদুল্লাহ আল-মামুন কখনো ছাত্রলীগের রাজনীতি করেননি, তিনি একটি স্কুলের নৈশ প্রহরী ও ছাত্রশিবিরের অনুসারী। সাধারণ সম্পাদক
কাজী মিসবাউল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী নয়, তিনি ঢাকার একটি কলেজে পড়াশোনা করেন।
সহসভাপতি রিফাতুল ইসলাম ওরফে রিফাত ছাত্রদল কর্মী, যুগ্ম সাধারণ সম্পাদক তালিপ হোসেন ওরফে আবির অছাত্র। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. ছফিউল্লাহ বিবাহিত।

এসময় ছাত্রলীগের নেতারা অভিযোগ করে বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন হাওলাদার ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি ঘোষণা দিয়েছেন যা দুঃখজনক।

ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শেখ জিহাদুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। আমি এই ইউনিয়নের সভাপতি পদের দাবীদার। কিন্তু আমাকে সহ-সভাপতি করা হয়েছে। কিন্তু যাকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করা হয়েছে তিনি একজন নৈশ প্রহরী ও বিভিন্ন সময় ছাত্রশিবিরের পক্ষ ফেসবুকে পোস্ট দিয়েছেন। এছাড়াও কমিটির অনেকে ছাত্রদল কর্মী ও অছাত্র। আমরা এই কমিটি বাতিলের পাশাপাশি নতুন করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠনের অনুরোধ জানাই।

মস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বলেন, এই কমিটিতে ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছেন। আমি এটাও বিশ্বাস করি, আর্থিক সুবিধা নিয়ে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে যা তদন্ত করলেই উঠে আসবে। নতুবা ছাত্রশিবির ও ছাত্রদল কর্মীদের পদ পাওয়ার প্রশ্নই উঠে না।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন হাওলাদার বলেন, ছাত্রলীগ বড় একটি সংগঠন। এখানে সবাইকে পদে রাখা সম্ভব না। যারা পদ থেকে বঞ্চিত হয়েছেন, তারা ক্ষোভে এ ধরনের মন্তব্য করছেন। কমিটি নিয়ে কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমাদের জানাতে হবে। আমরা প্রয়োজনে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের সমন্বয়ে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ছাত্রদল বা শিবির কর্মীদের কমিটিতে স্থান দেয়া হয়েছে এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ করে ব্যবস্থা গ্রহন করা হবে।

MHS / LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE