1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে অতিরিক্ত দামে পোশাক ও জুতা বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

শিবচরে অতিরিক্ত দামে পোশাক ও জুতা বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবচর করেসপন্ডেন্ট।।

মাদারীপুর জেলার শিবচরে অতিরিক্ত দামে পোশাক ও জুতা বিক্রির দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) বিকেলের দিকে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পৌরবাজারের ২ টি পোশাক এবং ১ টি জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকারের টিম। এসময় পন্যের গায়ে অধিক মূল্য লিখে রাখা, পন্য ক্রয়ের ক্যাশ মেমো না থাকায় ফাস্টরেট নামের একটি পোশাকের দোকানে ২০ হাজার টাকা, স্টাইল ওয়ান নামের দোকানে ২০ হাজার এবং জগবন্ধু সু নামের একটি জুতার দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,’পন্যের গায়ে অতিরিক্ত মূল্য লিখে বিক্রিসহ নানা অসঙ্গতি থাকায় তিনটি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

LN24BD/EA

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন