1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদরীপুরে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

মাদরীপুরে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি:
জাটকা বিক্রির অপরাধে মাদারীপুরের শিবচরে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ত্রিশ কেজি জাটকা জব্দ করা হয়।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার শেখপুর হাটে অভিযান পরিচালনা করে প্রশাসন ও নৌ পুলিশের সদস্যরা।
জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এসময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমান আদালত ও মৎস বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানকালে জাটকা বিক্রির সময় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন,’জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।’
MHS / LN24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন