1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাসারে বিভিন্ন রোগীদের মাঝে সরকারি অর্থের চেক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ডাসারে বিভিন্ন রোগীদের মাঝে সরকারি অর্থের চেক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের ডাসার উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত হতদরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৭জন রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে প্রায় ৩লক্ষ ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, উপজেলা আ.লীগ নেতা মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীবৃন্দ।

MHS /ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন