1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক অটোচালক নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক অটোচালক নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ।।

ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর পাওয়ার হাউজের সামনে শ্যামলী পরিবহনের ধাক্কায় অটো খাদে পড়ে ইয়ার হোসেন খান(৩৫) নামে এক অটো চালক নিহত হয়েছে।
এছাড়াও আহত হয়েছে দুইজন আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনাট ঘটেছে শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের পাওয়ার হাউজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে ইলিয়াস খানের ছেলে ইয়ার হোসেন খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের পাওয়ার হাউজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে তাতীবাড়ীগামী একটি অটো যাত্রী নিয়ে যাচ্ছিলো এসময় দ্রুতগামী ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহন পিছন থেকে অটোটিকে ধাক্কা দিলে পাশে খাদে পড়ে অটোটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত্যু ঘোষণা করে বাকি আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফয়জুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন কে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসলে একজন নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় এবং বাকি দুজনকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি।

মস্তাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং শ্যামলী পরিবহনটি ডাসার উপজেলা ভাঙ্গা ব্রিজ থেকে আটক করি। তবে আগেই চালক পরিবহন রেখে পালিয়ে যায়।

MHS /ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন