1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলায় পৃথক স্থানে ১১ ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক বার্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুর জেলায় পৃথক স্থানে ১১ ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক বার্তা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী রমজান উপলক্ষে-

স্টাফ করেসপন্ডেন্ট।।
মাদারীপুর শহরের কুলপদ্দি ২টি দোকান, পুরানবাজারের চার দোকান ও শিবচর উপজেলার ৫টি দোকান মোট ১১ ব্যবসায়ীদের ৪৩ হাজার টাকা জরিমানা ও রমজান আগমন উপলক্ষে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের পুরানবাজার বিভিন্ন রেস্টুরেন্ট ও কনফেকশনারিতে এ অভিযান পরিচালনা করেন। এর আগে শহরের কুলপদ্দিতে এবং শিবচর উপজেলার পৌর মার্কেটে জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযান পরিচালনা করে।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন, পণ্যের মোরগ ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, কারনে আরএফসিকে তিন হাজার টাকা, নিউ মধুমিতা কনফেশনারীকে ৭ হাজার টাকা, বরিশাল স্টোরকে পাঁচ হাজার টাকা, আবু আলাম স্টোরকে ২ হাজার টাকা, ফকির চাঁদ ঘৃত ভান্ডার পাঁচ হাজার টাকা মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে ইটেরপুল বাজার, চৌরাস্তা, কুলপদ্দি বাজারে মাইকিং করাসহ একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, আর একটি ঔষধের দোকানীকে ৫০০০ টাকা সহ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শিবচর উপজেলার ৫ টি দোকানীকে যৌথ অভিযানে মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এবং রমজান আগমন উপলক্ষে মাইকিং করে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

MHS /ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন