1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিশা-জায়েদের বিচার চাইলেন হিরো আলম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মিশা-জায়েদের বিচার চাইলেন হিরো আলম

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৮৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লিখিত অভিযোগ করে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিকে তাদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন হিরো আলম। মিশা-জায়েদের বিরুদ্ধে করা হিরো আলমের লিখিত অভিযোগপত্র গ্রহণ করেছে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তারা।

হিরো আলম এই অভিযোগপত্রে লিখেছেন, ‘আমি চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য হওয়া শর্তেও, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয়প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেউ চেনেও না, জানেও না।’

জানা গেছে, সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের উত্তরে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরো আলমকে চিনতে পারেননি, আর সাধারণ সম্পাদক জায়েদ খান হিরো আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করেন। এই কারণেই হিরো আলম আজ (৩ জুন) লিখিত অভিযোগপত্র জমা দেন।

তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মিশা সওদাগর ও জায়েদ খান।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মাঝে একবার হিন্দি ছবিতে অভিনয়ের জন্যও ডাক পেয়েছিলেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন