1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জয় বাংলাকে বিশ্বাস করে না, জয় বাংলা বলে না, তাদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ না- শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

জয় বাংলাকে বিশ্বাস করে না, জয় বাংলা বলে না, তাদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ না- শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট।।
মাদারীপুুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, এদেশে যারা জয় বাংলাকে বিশ্বাস করে না, জয় বাংলা বলে না, তাদের হাতে এদেশের কোন ক্ষমতা দিলে সেই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ হবে না। তাই যারা মুক্তিযোদ্ধার চেতনাকে বুকে ধারন করে তাদের কাছেই এই দেশে নিরাপদ। রবিবার সকালে মাদারীপুুর সদর উপজেলার মস্তফাপুর বড়ব্রীজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা মার্কেটের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে ৩২ বছর এদেশের মুক্তিযোদ্ধারা কোন সুযোগ-সুবিধা পেত না, এমনকি তারা এদেশে অবহিলিত ছিল। কিন্ত আমাদের আওয়ামীলীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোসহ দেশের সকল সুযোগ-সুবিধা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার সময় মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধাকালীন খলিল বাহিনীর প্রধান ও সাবেক পৌর চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. শাহজাহান হাওলাদারসহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন