1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশকে স্বস্তির বার্তা দিলো জাতিসংঘ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশকে স্বস্তির বার্তা দিলো জাতিসংঘ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
FILE PHOTO: A swarm of desert locusts flies over a ranch near the town of Nanyuki in Laikipia county, Kenya, February 21, 2020. Picture taken February 21, 2020. REUTERS/Baz Ratner/File Photo

বিশ্বজুড়ে চলছে করোনার তাণ্ডব। এর মধ্যে ভারত, পাকিস্তানে পঙ্গপালের উৎপাত শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে। শোনা যাচ্ছিলো বাংলাদেশেও হানা দিতে পারে এই কোটি কোটি পঙ্গপাল। তবে আশার কথা হলো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএ) জানিয়েছে, বাংলাদেশে পঙ্গপালের আঘাত হানার সম্ভাবনা নেই। উপমহাদেশের দুই দেশ ভারত ও পাকিস্তানে উপদ্রব শুরু হয়েছে পঙ্গপালের। কিন্তু বাংলাদেশে পঙ্গপালের দল এখনো হানা দিতে পারেনি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আগে জানিয়েছিল, পঙ্গপালের দল বাংলাদেশেও হানা দিতে পারে। কিন্তু এখন এই সংস্থা জানিয়েছে, মরু পঙ্গপালের দলের বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এর পেছনে অন্যতম কারণ, মৌসুমী বায়ু এখন অনুকূলে নেই।

জাতিসংঘের এই সংস্থা পঙ্গপালের দলের গতিবিধির ওপর নজর রেখেছে। তারা জানিয়েছে, পঙ্গপালের দল বাতাসের অনুকূলে উড়ে বেড়ায়। তাই রাজস্থান থেকে পঙ্গপালের দল বাতাসের গতিপথ অনুযায়ী মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের দিকে যেতে পারে। এমনকি বিহার ও উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর মৌসুমী বায়ু দিক পরিবর্তন করলে আবার পঙ্গপালের দল রাজস্থানের দিকে ফিরে আসতে পারে। তবে ততদিনে তাদের প্রজননের সময় হয়ে যাবে। বাংলাদেশ এখন মৌসুমী বায়ুর অনুকূলে। ফলে সেদিকে পঙ্গপালের দল যাওয়ার সম্ভাবনা নেই।

তাছাড়া পঙ্গপাল শুষ্ক আবহাওয়া পছন্দ করে। বাংলাদেশের আবহাওয়া আদ্র। সবুজ পরিবেশে মরু পঙ্গপালের যাওয়ার সম্ভাবনা কম। গত ৪৯ বছরে বাংলাদেশে মরু পঙ্গপালের দল হানা দেয়নি। এবারও সেখানে পঙ্গপালের আক্রমণের সম্ভাবনা নেই।

মরু পঙ্গপালের ঝাঁক কয়েক কিলোমিটার পর্যন্ত হয়। একটি প্রাপ্তবয়স্ক পঙ্গপাল নিজের ওজনের সমান অর্থাৎ দুই গ্রাম শস্য একদিনে খেয়ে ফেলতে পারে।

সূত্র: জিনিউজ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন