1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে ওবায়দুল কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে ওবায়দুল কাদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ সোমবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন