1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রশাসনিক কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলার অনুমতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :

প্রশাসনিক কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলার অনুমতি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আড়াই মাস ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। শুধুই প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণজনিত কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে বলে সোমবার (০১ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সীমিত আকারে সরকারি দপ্তরগুলো খোলা রয়েছে। ‘এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা: ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।’

 

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্যসেবা বিভাগ/স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ হতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন