1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় ৫ জনের মৃত্যু ৪৮০ শনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় ৫ জনের মৃত্যু ৪৮০ শনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানান হয়, সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২১টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। আগের দিন এই সংখ্যা ছিল ৭০৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ শতাংশে; আগের দিন এই হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন হয়েছে। আরও পাঁচজনের মৃত্যুতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬৮ জন।

২৪ ঘণ্টায় ৪৪৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৪৮০ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের ৩৯৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত একদিনে রংপুর বাদে দেশের সবকটি বিভাগের ১৯টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন