1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিচার ব্যবস্থাকে এমন পর্যায় নিতে হবে’’ মানুষের বিশ্বাস জম্মায় যেন সে বিচার পাচ্ছে- অতিরিক্ত বিচারপতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

বিচার ব্যবস্থাকে এমন পর্যায় নিতে হবে’’ মানুষের বিশ্বাস জম্মায় যেন সে বিচার পাচ্ছে- অতিরিক্ত বিচারপতি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের এখানে অনেক অভিযোগ রয়েছে, যা সব সত্য না এবং সব মিথ্যাও না। বিচার ব্যবস্থাকে এমন পর্যায় নিতে হবে’’ মানুষের বিশ্বার জম্মায় যেন সে বিচার পাচ্ছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুুর আইনজীবী সমিতির পক্ষ থেকে মাদারীপুরের সু-যোগ্য সন্তান বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হওয়ায় তাকে সংবর্ধনা দেয়ার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন একথা বলেন।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে বিচারকদের যতই অবহেলা করুক, একটা সময় কিন্ত মানুষ বিচার পাওয়ার জন্য এই কোর্টেই আসে। তাই একজন বিচারককে সৎ হতে হয়, দক্ষ হতে হয়, যোগ্য হতে হয়। আসলে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকে একজন দক্ষ আইনজীবীর কাছ থেকে। তাই বিচারকের সাথে সাথে আইনজীবীদের সৎ দক্ষ ও যোগ্য হতে হয়। এসময় তিনি তার আইনজীবী হিসাবের দীর্ঘদিনে পথচলার কথা সৃতিচারণ করেন। এবং বলেন আইনজীবীরা কখনো না জেনে, না বুঝে কখনো কোন মামলা নিবেন না। এটা আমার অনুরোধ।

বিচারপতিকে সংবর্ধণা অনুষ্ঠানে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইমদাদুল হক খান সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. গোলাম কিবিরিয়া হাওলাদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, উপজেলা চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, জেলা ম্যাজিস্ট্রেট ও মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, সিনিয়র জেলা দায়রা জজ মো. ইসমাইল হোসেনসহ মাদারীপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীগন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন