1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে "বিট পুলিশিং" সচেতনতামুলক সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

বিরামপুরে “বিট পুলিশিং” সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশ উদ্যোগে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক প্রতিরোধে “বিট পুলিশিং” সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক প্রতিরোধে প্রতিরোধে “বিট পুলিশিং” সচেতনতামুলক সভায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপ-পরিদর্শক নিহার রঞ্জন, সহকারি উপ-পরিদর্শক সামসুল আলম, প্রধান শিক্ষক (ভার:) সুলতান মাহমুদ প্রমুখ।

এসময় “বিট পুলিশিং” সচেতনতামুলক অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

“বিট পুলিশিং” অফিসার উপ-পরিদর্শক নিহার রঞ্জন শিক্ষক-কর্মচারী এবং বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে যদি কেউ ইভটিজিং কিংবা হয়রানির স্বীকার হও, তাহলে তোমরা তোমাদের স্কুলের শিক্ষকবৃন্দ, অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ কিংবা বিট অফিসারের সরকারি নাম্বারে যোগাযোগ করলে, আমি এবং আমার থানা পুলিশ ওই সকল বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিবো।

“বিট পুলিশিং” সচেতনতামুলক অনুষ্ঠানের আগে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন,কম্পিউটার রুম, লাইব্রেরী এবং বিজ্ঞানাগারের যন্ত্রপাতির পরিদর্শন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন