1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে কাজে ফিরলেন চা শ্রমিকেরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে কাজে ফিরলেন চা শ্রমিকেরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের দীর্ঘ ১৯ দিনের ধর্মঘটে চা বাগানের অচলাবস্থার অবসান ঘটেছে আজ রবিবার। সকাল থেকে চা শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকেরা।

আজ সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও শ্রীগোবিন্দপুর চা বাগানে গিয়ে দেখা যায়, চা শ্রমিকেরা হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন। নারী ও পুরুষ সবাই একযোগে করছেন পাতা উত্তোলনের কাজ। চা গাছের নিচে আগাছা জন্মানোয় তা পরিষ্কার করতে ব্যস্ত চা শ্রমিকেরা।

আলাপকালে শ্রমিক সুমনা বাউরি ও রাজেস অলমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন