1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছেলে মারুফকে হারিয়ে পাগলপ্রায় মা কামরুন নাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ছেলে মারুফকে হারিয়ে পাগলপ্রায় মা কামরুন নাহার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মারুফ হাটহাজারীর কেএস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। ইচ্ছা ছিল সেনাবাহিনীতে কাজ করার। এজন্য স্কুলের বিএনসিসিতেও যোগ দিয়েছিল। কিন্তু সে ইচ্ছা আর পূরণ হলো না। কারণ, গতকাল চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে মারুফ একজন।

এদিকে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বড় ছেলে মারুফকে হারিয়ে পাগলপ্রায় মা কামরুন নাহার। ছেলের ছবি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কাগজ ও পড়ালেখার বিভিন্ন সনদ হাতে নিয়ে তিনি বলছিলেন, আমার ছেলে সেনাবাহিনীতে কাজ করতে চেয়েছিল। কাজ করে আমার কষ্ট দূর করতে চেয়েছিল।

তিনি বলেন, শুক্রবার যখন ঘুরতে বের হয়েছিল, তখনও আমি না করেছিলাম। জোর করে রেখে দিলে আমার ছেলেটা বেঁচে যেত। যাওয়ার জন্য তাকে কোনো টাকাও দেইনি।

ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল উল্লেখ করে কামরুন নাহার বলেন, মারুফ আমার বড় ছেলে। চাকরি করে সে আমার অভাবের সংসারের হাল ধরবে। কিন্তু এখন আমাদের কী হবে।

মেয়ের পাশে বসেই কান্না করছিলেন মারুফের নানী নুর নাহার বেগম। তিনি বলেন, ছোট বেলা থেকেই মারুফের বাবা পরিবারের খোঁজ নেয় না। অনেক কষ্ট করে নাতিকে মানুষ করেছি। মারুফ বলত, বড় হয়ে চাকরি করে আমার দেখাশোনা করবে। আমার মেয়ের আর কেউ রইল না। সরকারের কাছে অনুরোধ করব, মারুফের মাকে যেন সহযোগিতা করে।

শনিবার (৩০ জুলাই) সকালে হাটহাজারীর খন্দকিয়া এলাকার মারুফের নানা বাড়িতে স্বজনদের ভিড় দেখা গেছে। কেউ কেউ মারুফের মাকে সান্ত্বনা দিচ্ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে মারুফ সবার বড়।

মারুফের মামা হানিফ বলেন, মারুফ আমাদের বাড়িতে বড় হয়েছে। সে যে ঘুরতে যাবে তা জানতাম না। জানলে তাকে যেতে দিতাম না। মারুফের বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরাই তাকে কষ্ট করে মানুষ করেছি। মারুফ স্বপ্ন দেখত, সেনাবাহিনীতে কাজ করবে। কিন্তু কী হতে কী হয়ে গেল।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। আহত হন আরও ছয় জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ওইদিন সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন