1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিবন্ধনকৃত মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি-শাহজাহান, সাঃসম্পাদক বিলাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

নিবন্ধনকৃত মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি-শাহজাহান, সাঃসম্পাদক বিলাস

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৫৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর একমাত্র সরকারি নিবন্ধনকৃত(৪৩৯) মাদারীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ইত্তেফাকের সাংবাদিক শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ডিবিসি নিউজ টিভির সাংবাদিক মনির হোসেন বিলাস।
এছাড়া সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) ও আয়শা সিদ্দিকা আকাশী (মনিং গ্লোরি ও সুবর্ণগ্রাম), যুগ্ম সম্পাদক পদে মেহেদী হাসান সোহাগ (বাংলা টিভি ও দৈনিক দেশরুপান্তর), ফরিদউদ্দিন মুপ্তি (বাংলাভিশন ও সমকাল), মাসুদুর রহমান (মাই টিভি ও দৈনিক ভোরের পাতা), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু (প্রথম আলো), দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা (মোহনা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (আজকালের খবর), নারী বিষয়ক সম্পাদক সাবরিন জেরিন (বিজনেস বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সঞ্জয় কর্মকার অভিজিৎ (সময় টেলিভিশন)।
সোমবার সন্ধ্যায় মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা করেছেন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ৩ জন সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. বোরহানুস সুলতান (ডেইলি নিউনেশন), নির্বাচন কমিশনার গোলাম আজম ইরাদ (দৈনিক বাঙ্গালী সময়) এবং নির্বাচন কমিশনার আঞ্জুমান জুলিয়া (মাছরাঙা টেলিভিশন)।
এদিকে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কমিটির নব নির্বাচিত সদস্যদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। মাদারীপুর জেলার সাংবাদিকরা যাতে আরো দৃঢ় পদক্ষেপে তাদের পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন